ঢাকা
logo
প্রকাশিত : August 11, 2026

বাবুগঞ্জে টায়ার রিসাইক্লিং প্লান্টে ৪০ হাজার টাকা জরিমানা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দ্বারিকা এলাকায় ‘পায়রা রিসাইক্লিং প্ল্যান্ট’ নামে টায়ার রিসাইক্লিং কারখানায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রসিকিউশন প্রদান করেন। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় কারখানাটির বিরুদ্ধে একটি মামলা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।

স্থানীয়দের অভিযোগ, সুগন্ধা নদীর তীরবর্তী কৃষিজমি ও বসতবাড়ির পাশে স্থাপিত কারখানাটি থেকে দীর্ঘদিন ধরে কালো ধোঁয়া ও দূষণ ছড়াচ্ছে। এতে পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে।

এর আগে কারখানাটির দূষণ বন্ধের দাবিতে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। গত ২৫ জুন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) থেকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়ে কারখানাটি বন্ধের দাবি জানানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জানান, পরিবেশ সুরক্ষা ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram