ঢাকা
logo
প্রকাশিত : August 10, 2026

মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গার দুর্গম পাহাড়ি জনপদ বাইল্যাছড়িতে দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে দুটি বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাইল্যাছড়ি ছড়ার ওপর সেতু বা কালভার্ট না থাকায় নারায়ণপাড়াসহ আশপাশের দুই শতাধিক পরিবার এবং শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হতো। বর্ষাকালে ছড়ার পানি বেড়ে গেলে বিদ্যালয়ে যাতায়াতও ব্যাহত হতো।

স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনায় গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে নারায়ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ছড়ার ওপর দুটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়।

সোমবার (১০ আগস্ট) স্থানীয়দের নির্বিঘ্ন যাতায়াতের জন্য সাঁকো দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এ সময় স্থানীয় হেডম্যান ত্রিদিব নারায়ণ ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরা, পঞ্চকুমার ত্রিপুরা কারবারিসহ সেনাবাহিনীর কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

গুইমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরা বলেন, “বাঁশের সাঁকো নির্মাণের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমবে। পাশাপাশি চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ।”

একইদিন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভীর নেতৃত্বে মেডিকেল টিম নারায়ণ কারবারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পে দেড় শতাধিক পাহাড়ি-বাঙালিকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করে। পাশাপাশি সুবিধাবঞ্চিতদের মানবিক সহায়তা এবং শিক্ষার্থীদের শিক্ষা ও খেলনা সামগ্রী বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, “দুর্গম পাহাড়ি এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব এবং শিক্ষার্থীদের নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করতেই এই বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগসহ জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram