

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা-২০২৬ শুরু হয়েছে। মেলা ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ সফিকুল ইসলাম।
সোমবার সকালে জেলা প্রশাসক হল রুমে জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আশীষ কুমার করের সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষি সম্প্রাসরণ কর্মকতা মাশরেফুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক জেলা এবং উপজেলা কৃষি বিজ্ঞানী, খাদ্য নিরাপত্তা বিভাগের বিভিন্ন কর্মকতাবৃন্দ।
এছাড়া নোয়াখালী সাংবাদিক ফোরাম সভাপতি মানিক ভূঁইয়া, সাংবাদিক ইউনিয়ন সভাপতি লিয়াকত আলী, সাংবাদিক সমিতির মহাসচিব মনিরুজ্জামান, জেলা কৃষকদলের আহবায়ক ফজলে এলাহী পলাশ ভিপি, সদস্য সচিব হারুনুর রশিদ জিএস হারুন, সাংবাদিক শাহাদাত বাবুসহ অনেকই উপস্থিত ছিলেন।
মেলায় কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীরা অংশগ্রহণ করেছেন। কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা মেলার বিভিন্ন স্টলে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুফল, রোগবালাই দমন, মাটির স্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন।
আয়োজকরা জানান, কৃষিকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। একই সঙ্গে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ কৃষি উৎপাদন এবং বৈচিত্র্যময় খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে।
