ঢাকা
logo
প্রকাশিত : August 10, 2026

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সাইকেল যোগে তেল কিনতে যাওয়ার পথে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় আবু তাহের (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকায় ওনুআ চত্বরের সামনে এই ঘটনা ঘটে।

নিহত আবু তাহের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাসারা গ্রামের মিজি বাড়ির মকবুল আহমেদের ছেলে ও স্থানীয় কড়ৈতলী বাজারের ব্যবসায়ী। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় ওনুআ চত্বর এলাকায় সাইকেল যোগে ব্যবসায়ী আবু তাহের বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় লক্ষ্মীপুরগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি। স্থানীয়রা থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু তাহেরকে মৃত ঘোষণা করেন।

নিহতের জামাতা আলাউদ্দিন জানান, উপজেলার কড়ৈতলী বাজারে গত তিন দশক ধরে ব্যবসা করেন। তার কাছ থেকে সেচ ম্যানেজাররা তেল নিয়ে সেলো মেশিনের পাম্প পরিচালনা করেন। নিত্যদিনের কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে কড়ৈতলী বাজার থেকে তেলের জন্য তিনি উপজেলা সদরে এসেছিলেন। এসময় প্রাইভেট কারের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। আমরা প্রাইভেটকার চালকের বিচার চাই।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনার শিকার আবু তাহেরের মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের ও ঘাতক প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলমান রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram