ঢাকা
logo
প্রকাশিত : August 9, 2026

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ‘আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন ও সুস্থতা সুরক্ষায় তাদের অবদান’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। বর্ণাঢ্য র‍্যালি, মানববন্ধন ও সমাবেশ থেকে সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার ও মাতৃভাষায় শিক্ষাসহ নানা দাবি তুলে ধরেছেন আদিবাসী নেতৃবৃন্দ।

এ উপলক্ষে আজ রোববার বেলা ১১ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি কর্নেলিয়াস মুরমু, প্রচার সম্পাদক প্রদীপ হেমরম, নারী নেত্রী কল্পনা মুরমু, সমাজ উন্নয়ন কর্মী নিকোলাস মুরমু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির মনিকা সরেন, শিক্ষক আলবেরিকুশ মুরমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় আদিবাসীদের স্বাধিকার ও আন্তর্জাতিক স্বীকৃতির দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার মো. রেজাউল করিম টুটুল।

সমাবেশে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও অধিকার নিশ্চিত করা, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, ঐতিহ্যগত ভূমি দখল বন্ধ এবং ভূমির ওপর কার্যকর আইনি সুরক্ষা, সাঁওতালসহ সব আদিবাসী শিশুর প্রাথমিক পর্যায়ে নিজস্ব মাতৃভাষায় শিক্ষা চালু এবং আদিবাসী সংস্কৃতি সংরক্ষণে জেলা-উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠাসহ ৭ দফা দাবি তুলে ধরেন বক্তারা।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য র‍্যালি। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয় র‍্যালিটি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram