ঢাকা
logo
প্রকাশিত : August 7, 2026

পেট থেকে বের হলো লুকানো ইয়াবা, শেষ রক্ষা হলো না তরুণীর

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: বিশেষ কায়দায় পেটে ইয়াবা ঢুকিয়ে পাচারের প্রস্তুতিকালে গাজীপুরের এক তরুণীকে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক করেছে ৮ এপিবিএন। শুক্রবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন উখিয়ার পানবাজার পুলিশ ক্যাম্পের পরিদর্শক আব্দুর রাজ্জাক।

আটক শাকিলা খাতুন (২৩) গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ বাঘিয়া নীলনগর এলাকার সাইদুর ইসলাম ও হাওয়া বেগমের মেয়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিএমএন ক্যাম্প-৯-এর ডি/১ ব্লকের একটি শেডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাকিলার কাছে থাকা ২০টি পলিথিনের প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ১ হাজার ইয়াবা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরও কয়েকটি প্যাকেট গিলে ফেলার কথা স্বীকার করেন।

পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে এক্স-রে পরীক্ষায় তার পেটে আরও ইয়াবার প্যাকেট থাকার বিষয়টি নিশ্চিত হয়। চিকিৎসকের তত্ত্বাবধানে তার পেট থেকে আরও ৬২টি প্যাকেট বের করা হয়। আগে উদ্ধার করা ২০টি প্যাকেটসহ মোট ৮২টি প্যাকেটে ৪ হাজার ১০০টি ইয়াবা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় পানবাজার পুলিশ ক্যাম্পে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তীতে নিয়মিত মামলা দায়েরের জন্য তাকে উখিয়া থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, এপিবিএনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ওই তরুণীকে থানায় হস্তান্তর করা হয়নি। তাকে থানায় আনা হলে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram