

৬ আগষ্ট "মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)" সংস্থার ব্যবস্থাপনায় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ এর দিকনির্দেশনায় কক্সবাজার জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলায় বন্যাকবলিত গরিব অসহায় ২৪০০ পরিবারের মাঝে খাদ্য প্যাকেজ ত্রাণ বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সাফওয়ানুল করিম। এসময় আরো উপস্থিত ছিলেন সংস্থার সেক্রেটারি জেনারেল জনাব মোঃ জুবাইর, মোঃ মোজাম্মেল হক, ফয়সাল আহমেদসহ অনেকে।
এই খাদ্য প্যাকেজ গুলো পেয়ে গরিব অসহায় মানুষগুলো স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ এবং এমএসআই সংস্থা কর্তৃপক্ষ এর জন্য দোয়া ও প্রশংসা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন এর পাশাপাশি বে-সরকারি উন্নয়ন সংস্থার সাথে যোগাযোগ করে মানুষের কল্যাণে সর্বাত্মক ভূমিকা রাখছেন, আপনারা সকলে মন্ত্রীর জন্য সবসময় দোয়া করবেন এবং এমএসআই সংস্থাকে ধন্যবাদ জানান আরো বেশি বেশি অত্র এলাকাতে উন্নয়ন মূলক কাজের অনুরোধ জানান।
এমএসআই সংস্থার সেক্রেটারি জেনারেল জনাব মোঃ জুবাইর জানান, ইনশাআল্লাহ আমাদের বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড অত্র এলাকায় অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন।
