ঢাকা
logo
প্রকাশিত : August 6, 2026

ছিনতাইয়ের ৪০ ঘণ্টার মধ্যে পুলিশের অভিযানে ধরা পড়ল দুই ছিনতাইকারী

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে এক নারীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার মাত্র ৪০ ঘণ্টার মধ্যে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং লুট হওয়া টাকার মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে লালপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ভাদুর বটতলা এলাকার সোহাগ আলী (১৯) ও পাবনার ঈশ্বরদী উপজেলার গোপালপুর বটতলা এলাকার সবুজ আলী (২০)।

পুলিশ জানায়, গত সোমবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে জেসমিন নাহার ব্যাংকের থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। গোপালপুর-লালপুর সড়কের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী ওই ভুক্তভোগী নারীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার (৬ আগস্ট) ভোরে মেহেরপুর থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও লুট হওয়া টাকার মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram