ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2026

পুঠিয়ার রাজবাড়িতে ফ্রান্সের রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন বানেশ্বরের আম বাজার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি ও দেশের অন্যতম বৃহৎ আমের বাজার হিসেবে পরিচিত বানেশ্বর আম বাজার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে (Jean-Marc Séré-Charlet)।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টা ৫ মিনিটে সফরসঙ্গীসহ সড়কপথে পুঠিয়া রাজবাড়ি চত্বরে পৌঁছান ফ্রান্সের রাষ্ট্রদূত। এ সময় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান ও পুঠিয়া রাজবাড়ী কর্তৃপক্ষের পক্ষ থেকে রাষ্ট্রদূত ও তাঁর সফরসঙ্গীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরে রাষ্ট্রদূত পুঠিয়া রাজবাড়ি, রাজবাড়ি সংলগ্ন ঐতিহাসিক গোবিন্দ মন্দির ও রানিঘাট পরিদর্শন করেন। এ সময় তিনি পুঠিয়ার ঐতিহাসিক স্থাপনা ও স্থাপত্যশৈলী ঘুরে দেখেন।

পুঠিয়া রাজবাড়ি পরিদর্শন শেষে দুপুর ২টা ৩৩ মিনিটে বানেশ্বর আম বাজারের উদ্দেশে পুঠিয়া রাজবাড়ি চত্বর ত্যাগ করেন রাষ্ট্রদূত ও তাঁর সফরসঙ্গীরা। পরে দুপুর ২টা ৪৮ মিনিটে তাঁরা বানেশ্বর আম বাজারে পৌঁছান।

সেখানে বাজারের বিভিন্ন প্রজাতির আম ঘুরে দেখেন ফ্রান্সের রাষ্ট্রদূত। এ সময় তিনি ব্যানানা ম্যাংগো, আশ্বিনী ও ফজলিসহ বিভিন্ন জাতের আম পরিদর্শন করেন এবং বাংলাদেশের আমের বৈচিত্র্য ও বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে আগ্রহ দেখান।

পরিদর্শন শেষে দুপুর ২টা ৫৫ মিনিটে রাষ্ট্রদূত ও তাঁর সফরসঙ্গীরা রাজশাহী মহানগরের উদ্দেশে বানেশ্বর বাজার এলাকা ত্যাগ করেন।

ফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাঁর এই সফরের মধ্য দিয়ে পুঠিয়ার ঐতিহাসিক স্থাপনা ও বানেশ্বরের ঐতিহ্যবাহী আম বাজার আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিতি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram