ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2026

কালিয়ায় দুর্নীতি প্রতিরোধে দুদকের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন চাঁচুড়ী-পুরুলিয়া

মো. খাইরুল ইসলাম চৌধুরী, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: দুর্নীতিবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে নড়াইলের কালিয়ায় দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত কালিয়া উপজেলা পরিষদের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, যশোরের উদ্যোগে এবং কালিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে উপজেলা প্রশাসন।

প্রতিযোগিতায় কালিয়া পিএস পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, শাহাবাগ ইউনাইটেড একাডেমি এবং চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিতর্কে শিক্ষার্থীরা দুর্নীতির বিভিন্ন কারণ, এর সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষতিকর প্রভাব এবং দুর্নীতি প্রতিরোধে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের করণীয় নিয়ে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; পাশাপাশি মানুষের মধ্যে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের চর্চা বাড়াতে হবে। শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের ছোটবেলা থেকেই সত্যবাদিতা, ন্যায়বোধ ও দেশপ্রেমের মূল্যবোধে গড়ে তোলা প্রয়োজন।

তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি। বিতর্কের মতো সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা ও সচেতন নাগরিকত্বের বিকাশে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, যশোরের সহকারী পরিচালক আল-আমীন, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, দুদকের সহকারী পরিদর্শক সুমিত দাস, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিরঞ্জন কুমার দাস, সাধারণ সম্পাদক এস এম আমিনুর রহমান ও সদস্য খাইরুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দুর্নীতি দেশের উন্নয়ন, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অন্যতম বাধা। তাই দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি নতুন প্রজন্মকে সততা, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার চর্চায় উদ্বুদ্ধ করতে হবে।

প্রতিযোগিতায় চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং শাহাবাগ ইউনাইটেড একাডেমি রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা বিতরণ করা হয়।

দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীন বলেন, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টি, নৈতিক মূল্যবোধ জোরদার এবং ভবিষ্যৎ প্রজন্মকে সততা ও ন্যায়বোধে উদ্বুদ্ধ করতেই এ ধরনের আয়োজন করা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram