ঢাকা
logo
প্রকাশিত : July 19, 2026

কু‌ড়িগ্রা‌মে পা‌নির স্রো‌তে ডু‌বে বৃদ্ধ নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পাড়ের শাখা খালের সাঁতরে পার হয়ে চরে পাট কাটতে যাওয়ার সময় লিয়াকত মণ্ডল (৮০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

রোববার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের হাটিথানা পুটিমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ লিয়াকত মণ্ডল পুটিমারী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরে লিয়াকত মণ্ডল একটি হাঁড়ি সঙ্গে নিয়ে ব্রহ্মপুত্র নদের শাখা নালা সাঁতরে চরে পাট কাটতে যাচ্ছিলেন। শাখা খালের মাঝপথে স্রোতের কারণে হাঁড়িটিতে পানি ঢুকে গেলে সেটি ডুবে যায়। এ সময় হাঁড়ির সঙ্গে তিনিও পানিতে তলিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজের নাতি লিয়ন মণ্ডল বলেন, খবর পেয়ে আমরা স্থানীয়ভাবে জাল দিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি। পরে চিলমারী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। তারা ডুবুরি দল পাঠানোর ব্যবস্থা করছেন।

চিলমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার তন্ময় কুমার বর্মণ বলেন, রংপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসছেন। তারা পৌঁছলে নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান শুরু হবে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram