ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০০
logo
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৬

নোয়াখালীতে আড়াই কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা, একটি জিপ গাড়িসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (ভোর সাড়ে ৫টায়) গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনীর করিমপুর রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে জিপ গাড়ির দরজার ভেতরে বিশেষ কৌশলে স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় বিপ্লব ও পারভেজ নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা। গ্রেপ্তারকৃত পারভেজের বিরুদ্ধে এর আগেও মাদকসহ মোট ৯টি মামলা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান হোসেন, থানার অফিসার ইনচার্জ শামসুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram