ঢাকা
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৩
logo
প্রকাশিত : জুলাই ৯, ২০২৬

পার্বতীপুরে ইউএনও’র বদলীর আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাদ্দাম হোসেনের বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, ইউএনও সাদ্দাম হোসেন সততা, নিষ্ঠা ও জনবান্ধব প্রশাসনের মাধ্যমে পার্বতীপুর উপজেলার উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা আরও বলেন, জনগণের স্বার্থে এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে তার বদলীর আদেশ প্রত্যাহার করে পার্বতীপুরে বহাল রাখা জরুরী।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ইউএনও সাদ্দাম হোসেনের বদলির আদেশ পুনঃর্বিবেচনা করে তা প্রত্যাহারের আহ্বান জানান।

উল্লেখ্য যে, গত ৬ জুলাই বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর এর এক অফিস আদেশে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেনকে ঠাকুরগাঁও জেলার নবগঠিত উপজেলা ভূল্লীর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। এই বদলীর আদেশ বাতিলের দাবীতে এলাকার সুধীজনের মানববন্ধন করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram