ঢাকা
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:২৭
logo
প্রকাশিত : জুলাই ৫, ২০২৬

সুন্দরগ‌ঞ্জে ইউনিয়ন প‌রিষ‌দে অ্যাম্বুলেন্স সেবা চালু কর‌লেন চেয়ারম্যান জহুরুল ইসলাম

মনীষ সরকার রানা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৬নং সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম ইউনিয়ন বাসীর মানবিক সহায়তার অংশ হিসেবে "অ্যাম্বুলেন্স সেবা" চালু করেছেন।

আজ রবিবার (৫ জুলাই) ৬নং সর্বানন্দ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন উপল‌ক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন- ২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ মাজেদুর রহমান। বি‌শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অ‌ফিসার ইফফাত জাহান তুলি, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ , বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমির মোঃ শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সেক্রেটারি মোঃ সামিউল ইসলাম, পৌর জামায়াতে আমীর মোঃ একরামুল হক, সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজার রহমান, সদস্য সচিব তাহের ইসলাম। এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন- চেয়ারম্যা‌নের পিতা আলহাজ্ব ফ‌রিদ উদ্দীন, প‌রিষ‌দের সকল সদস্যসহ এলাকার সর্বস্ত‌রের জনগণ।

চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন- " আমার প্রতিশ্রুতি মোতাবেক ইউনিয়ন বাসীর জন্য এ অ্যাম্বুলেন্স সেবা আজ থেকে শুরু হলো। শুধুমাত্র তেল খরচে এ সেবা ইউনিয়ন বাসী পাবে। আর অসহায় মানুষের জন্য এ সেবা সম্পূর্ণ ফ্রি থাকবে। আমি পূণরায় চেয়ারম্যান নির্বা‌চিত না হলেও এ অ্যাম্বুলেন্স সেবা চালু থাকবে ইনশাআল্লাহ।"

মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠা‌নে বক্তারা বলেন- মানবিক সেবার অংশ হিসেবে চালু হওয়া এই অ্যাম্বুলেন্স সেবা ইউনিয়নের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জরুরি মুহূর্তে স্বল্প খরচে দ্রুত রোগী পরিবহনের সুযোগ সৃষ্টি হওয়ায় এলাকার মানুষ সরাসরি উপকৃত হবে। চেয়াম্যা‌নের এমন মহ‌তি উদ্যোগকে সাধুবাদ জা‌নি‌য়ে‌ছেন এলাকাবাসী।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram