ঢাকা
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৩
logo
প্রকাশিত : জুলাই ২, ২০২৬

হিলিতে অপহরণের ৩৬ ঘন্টা পর ভিকটিম উদ্ধার, দুইজন গ্রেফতার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে মুক্তিপণের দাবিতে অপহরণ করে আটকে রাখা জীবনেন্দ্রনাথ সরকার নামের এক যুবককে ৩৬ ঘন্টা পর উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এখনো চারজন আসামি পলাতক রয়েছে।

বুধবার রাতে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে ডাচবাংলা এজেন্ট ব্যাংক থেকে তাকে উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া জীবনেন্দ্রনাথ সরকার হিলি'র চন্ডিপুর এলাকার মনীন্দ্রনাথ সরকারের ছেলে। গ্রেফতারকৃতরা হলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে ইউসুফ আলী (২৮) ও বিরামপুর উপজেলার ইসলামপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোজাম্মেল হোসেন (৪৫)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, জীবনেন্দ্রনাথ সরকারের বাবা মনীন্দ্রনাথ সরকার থানায় অভিযোগ করেন তার ছেলেকে গত ৩০ তারিখ সন্ধ্যার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলে হিলির চারমাথা মোড়ে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং-এ চাকরি করতো। সেই দোকানটি বন্ধ অবস্থায় আছে। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে অভিযান চালায়। দোকানের শার্টার খুলে নিখোঁজ জীবনেন্দ্রনাথকে উদ্ধার করা হয়। এসময় তাকে পাহারারত অবস্থায় থাকা দুজন ইউসুফ ও মুকুলকে হেফাজতে নেয়।

উদ্ধার হওয়া জীবেন্দ্রনাথ পুলিশকে জানায়, হিলির মাঠপাড়াতে মন্তাজ নামের একজনের বাড়িতে তাকে আটকে রাখে তার পরিবারের কাছে ১৮ লাখ টাকা দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ায় তাকে মারধর ও হত্যার ভয়ভীতি দেখিয়ে ৩টি ফাকা চেক ও ১শ টাকা মূল্যমানের ৬টি স্টাম্পে জোরপুর্বক স্বাক্ষর ও টিপসই নেওয়া হয়। টাকা না দেওয়ার কারনে পরবর্তীতে তাকে এজেন্ট ব্যাংকিং অফিসে আটকে রাখা হয়।

আজ দুপুরে ভিকটিমকে জবানবন্দী প্রদানের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় এজেন্ট ব্যাংকিংয়ের মালিক, তার ভাই, বাবা ও শ্বশুর এই মামলায় পলাতক আসামি। তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram