ঢাকা
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩৬
logo
প্রকাশিত : জুলাই ১, ২০২৬

রাজবাড়ীর পাংশায় ঝালমুড়ি বিক্রেতার বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশার পাট্রা ইউনিয়নে স্কুলের পাশে ঝালমুড়ি বিক্রেতা লুৎফর রহমান (৫৫) এর বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই লুৎফর রহমান এর নামে এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে তাকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পাশের বাড়িতে ঝালমুড়ি বিক্রেতা লুৎফর রহমানের (৬০) বাড়িতে ঝালমুড়ি কিনতে গেলে লুৎফর রহমান শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এরপর শিশুটি বাড়িতে গেলে তার শরীরের বিভিন্ন স্থানে ব্যথা অনুভব করে। এরপর তার মা বিষয়টি নিয়ে জানতে চাইলে ঘটনাটি তার মাকে খুলে বলে।

বিষয়টি নিশ্চিত করে শিশুটির ফুফু বলেন, আমাদের বাড়ি থেকে ২-৩ বাড়ি পরে লুৎফর রহমান ঝালমুড়ি বিক্রি করেন। মেয়েটি ঝালমুড়ি কিনতে গেলে লুৎফর রহমান তার ঘরে নিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটি একা একা বাড়ি আসে। এরপর মেয়েটির শারীরিক অবস্থা দেখে ওর মা জিজ্ঞাসা করলে প্রথমে ভয়ে কিছু বলতে চায়নি। পরে কয়েকবার জিজ্ঞাসা করলে সবকিছু খুলে বলে। মেয়েটির পেটে ও বুকে ক্ষতের চিহ্ন রয়েছে।

আমরা মেয়েটিকে নিয়ে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। এরপর আমাদের রাজবাড়ী সদর হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠায়। রাত সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে আসি। আমরা এখন রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছি। এ বিষয়ে পাংশা মডেল থানার ওসিকে জানিয়ে মামলা করেছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram