ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩৩
logo
প্রকাশিত : জুন ১৮, ২০২৬

রাজবাড়ীতে দুর্ঘটনার ৬ দিন পর যুবকের মৃত্যু

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সিফাত মণ্ডল (১৮) মৃত্যুর সঙ্গে ৬ দিন লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিহত সিফাত মণ্ডল রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের লিখন মণ্ডলের ছেলে।

জানা যায়, গত ১২ জুন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্রামে মোটরসাইকেল ও অটোর মুখোমুখি সংঘর্ষে সিফাতসহ মোট ৬ জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে সিফাতের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ৬ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন।

সিফাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবারের সদস্য ও এলাকাবাসী তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram