ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২৬
logo
প্রকাশিত : জুন ১২, ২০২৬

কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

শুক্রবার বেলা ১১ টায় ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি, জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা। পরে তিনি এই প্রকল্পের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট টিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজিত মেলায় স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়ার বিষয়গুলো তুলে ধরেন অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীগণ। কাজিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে মেলায় উপজেলার সাতটি মাধ্যমিক এবং তিনটি কলেজ অংশগ্রহণ করে।

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাশক্তি ও উদ্যোক্তা দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী ও কাজিপুর থানার নবাগত অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান।

পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ প্রকল্পগুলো সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট থেকে অবগত হন। বিকেলে বিচারকদের রায়ে শিমুলদাইড় বহুমুখী উচ্চবিদ্যালয় টিম প্রথম, কাজিপুর মুঞ্জিল উদ্দিন সরকারী বালিকা উচ্চবিদ্যালয় দ্বিতীয় এবং মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামীয়া উচ্চবিদ্যালয় টিম তৃতীয় স্থান লাভ করেছে। বিজয়ী প্রথম দল জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে বলে আয়োজক কমিটি সূত্রে জানা গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram