ঢাকা
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪০
logo
প্রকাশিত : জুন ৯, ২০২৬

রাজবাড়ীর পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

‎মঙ্গলবার (৯ জুন) পাংশা পৌর শহরের রঘুনাথপুর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন- রঘুনাথপুর গ্রামের জাকির সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার (২৬), নিভা এনায়েতপুর গ্রামের তছলিম শেখ ও নিজাম শেখের ছেলে আল আমীন শেখ (২৫) এবং গুধিবাড়ী গ্রামের হাসান আলী মোল্লার ছেলে আশরাফুল হক (৪২)।

‎পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এবং আটককৃত তিন আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

‎তিনি আরো বলেন, গ্রেফতারকৃত জাহাঙ্গীর সরদারের বিরুদ্ধে তিনটি ও আশরাফুল হকের বিরুদ্ধে চারটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

থানা সূত্রে জানা যায়, পাংশা মডেল থানার এসআই (নিঃ) মো. চাঁন মিয়ার নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রঘুনাথপুর এলাকার মালেক বিশ্বাসের পুকুরপাড় সংলগ্ন তিন রাস্তার মোড়ে প্রকাশ্যে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচা করছে। সংবাদের সত্যতা যাচাইয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। ‎পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে জাহাঙ্গীর সরদার ও আল আমীন শেখকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে জাহাঙ্গীরের কাছ থেকে ১০০ পিস এবং আল আমীনের কাছ থেকে ১০০ পিসসহ মোট ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

‎পুলিশ সূত্রে আরো জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের সহযোগী হিসেবে পাংশা পুরাতন বাজার মোল্লা ফার্মেসি এর মালিক আওয়ামীলীগ নেতা আশরাফুল হকের নাম প্রকাশ করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আশরাফুল হককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

‎এছাড়াও একই দিনে পাংশা পৌর শহরের মৈশালা সরদার বাসস্ট্যান্ড এলাকায় মাদক সেবনের দায়ে রনি মন্ডল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram