ঢাকা
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৩
logo
প্রকাশিত : জুন ৮, ২০২৬

আড়াইহাজারে ওসমান হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৫

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ পৃথক অভিযানে ওসমান হত্যা মামলার সন্দেহভাজন আসামি পারভেজ (৩০) সহ মাদক মামলায় আরো চারজনকে গ্রেফতার করে সোমবার (৮ জুন) নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে। পারভেজ উপজেলার সদর পৌরসভার পাঁচগাঁও দেওয়ানপাড়ার সিরাজ মিয়ার পুত্র।

গ্রেফতার অন্যান্যরা হচ্ছেন, উপজেলার ফাউসা এলাকার ইমরানের ছেলে কাউসার (২৫), রসুলপুর এলাকার এনায়েতুল্লার পুত্র তামিম (২৫), একই এলাকার ফারুকের পুত্র জামান (৩২) এবং ভোলা সদর উপজেলার চাচড়া এলাকার রফিক ফরাজীর পুত্র হান্নান ফরাজী (৪০)। এদের মধ্যে একমাত্র পারভেজ ব্রাহামন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমানগণি হত্যা মামলার সন্দেহভাজন আসামি এবং বাকী চারজনকে মাদক মামলার আসামি।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন ৫ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সব ধরনের অপরাধ এবং মাদক নির্মূলে পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram