ঢাকা
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৩
logo
প্রকাশিত : জুন ৮, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু, রেল লাইনের পাশে আরেক নারীর লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মুক্তা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার মিরহামজানিতে এ ঘটনা ঘটে। এছাড়াও একই এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার মিরহামজানি এলাকায় স্বামী সুজন ও তার ৭ বছর বয়সী শিশু সন্তান নিয়ে রেললাইন ধরে হেঁটে বাবার বাড়ি যাচ্ছিলেন মুক্তা। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুক্তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এদিকে একই এলাকার অপর একটি স্থান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ওই নারীকে প্রায় তিনদিন আগে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। মরদেহে পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়ছে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এএসআই এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram