ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৩৪
logo
প্রকাশিত : জুন ৮, ২০২৬

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ শিশু, ২৪ ঘন্টায়ও মেলেনি সন্ধান

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে রাইশা মনি (৮)নামে এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার (৭ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার কাঁচকোল দক্ষিণ খামার এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ রাইশা মনি ওই এলাকার রাশেদুল ইসলামের মেয়ে এবং কাঁচকোল বাজার নবীজান নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে রাইশা মনি। এক পর্যায়ে সে নদীর কিনারা থেকে কিছুটা দূরে চলে গেলে পানির স্রোতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে তার সঙ্গে থাকা শিশুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে তারা স্থানীয় লোকজনকে খবর দেয়।

খবর পেয়ে স্থানীয়রা রাতভর নদীতে খোঁজাখুঁজি চালান। পরে চিলমারী ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। ফায়ার সার্ভিসের মাধ্যমে রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। সোমবার সকালে ডুবুরি দল ঘটনাস্থলে এসে দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালালেও রাইশার কোনো সন্ধান পায়নি।

রাইশার সঙ্গে গোসল করতে যাওয়া শিশুদের একজন ফারহানা খাতুন জানায়, রাইশা ডুবে যেতে দেখে তাকে বাঁচানোর জন্য এগিয়ে গিয়েছিল সে। কিন্তু পানির নিচে চলে যাওয়ার পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

চিলমারী ফায়ার সার্ভিসের টিম লিডার গোলজার হোসেন বলেন, ‘রংপুর থেকে আসা ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান পরিচালনা করেছে। তবে এখন পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি।’

এদিকে রাইশা মনির নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রাও দ্রুত তাকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও তৎপরতা কামনা করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram