ঢাকা
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৭
logo
প্রকাশিত : জুন ৫, ২০২৬

মহেশখালীতে মাছ ধরতে গিয়ে হিটস্ট্রোকে জেলের মৃত্যু

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে মাছ ধরার সময় অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সামশুল আলম (৬৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘটিভাঙ্গা এলাকার পশ্চিম পাশে একটি চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশের বরাতে জানা যায়, সকালে জীবিকার তাগিদে চিংড়ি ঘেরে মাছ ধরতে যান সামশুল আলম। এ সময় প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে অচেতন হয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে মো. সেলিম জানান, সকালে তার বাবা মাছ ধরতে গিয়ে তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন।

নিহতের স্বজনদের ভাষ্য, সামশুল আলম দীর্ঘদিন ধরে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে পরিবারটি গভীর সংকটে পড়েছে।

মহেশখালী থানার ওসি আব্দুস সোলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram