

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কাঠালিয়া উপজেলা পরিষদ এর আয়োজন করেন। কর্মশালায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও পুলিশ অংশ নেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার ভূমি সুমি রানী বল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কাঠালিয়া থানা ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা অয়শা সিদ্দিকা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোঃ মাসউদুল আলম, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী এস এম ওমর ফারুক সুমন।
অনুষ্ঠানে আলোচকরা গ্রাম আদালতকে শক্তিশালী ও কার্যকর করার ক্ষেত্রে ব্যাপক ধারনা দেন।
