ঢাকা
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১২
logo
প্রকাশিত : জুন ২, ২০২৬

পীরগঞ্জে বিনামূল্যে ভার্মিকম্পোষ্ট সেপারেটর বিতরণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিনামূল্যে ভার্মিকম্পোষ্ট সেপারেটর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কৃষি যন্ত্র বিতরণ করা হয়।

২০২৫-২৬ অর্থ বছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় পীরগঞ্জ উপজেলায় গঠিত কৃষক গ্রুপে ভার্মিকম্পোষ্ট উদ্যোক্তাদের মাঝে সাতটি ভার্মিকম্পোষ্ট সেপারেটর বিনামূল্যে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আয়শা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ইসরাত জাহান লিমা, কৃষি প্রনোদনা ও পুনর্বাসন কমিটির সদস্য জিল্লুর চৌধুরীসহ কৃষক এবং উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হাসান বলেন, এসব ভার্মিকম্পোষ্ট সেপারেটর বিতরণের ফলে উপজেলায় ভার্মিকম্পোষ্ট উৎপাদন বৃদ্ধি পাবে যা মাটির স্বাস্থ্য সুরক্ষা ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram