ঢাকা
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩৮
logo
প্রকাশিত : মে ১৯, ২০২৬

বাবুগঞ্জে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স কর্মসূচির আওতায় ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।

সভায় শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা, যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ, বুলিং ও র‍্যাগিং বন্ধে সচেতনতা বৃদ্ধি এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কার্যকর প্রতিকার ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা সামিমা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্যামত, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এসআই শামীম সরদারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ব্র্যাক প্রতিনিধিরা।

বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি ম্যাপ তৈরি, প্রতিরোধ কমিটির কার্যক্রম জোরদার এবং রিপোর্টিং ও রেসপন্স ব্যবস্থা কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক বরিশাল জেলার টেকনিক্যাল ম্যানেজার মো. তৌহিদুর রহমান, শিখা প্রকল্পের প্রজেক্ট অফিসার কিশোর মিস্ত্রী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা।

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram