ঢাকা
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১২
logo
প্রকাশিত : মে ১৯, ২০২৬

কুমিল্লায় ভূমিসেবা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মামুন মজুমদার( সদর দক্ষিণ) কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিণে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি,সমৃদ্ধ ভবিষ্যৎ' প্রতিপাদ্যে ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে সারা দেশের ন্যায় ভূমিসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে মঙ্গলবার সকাল ১০টায় ভূমিসেবা মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা মিলনায়তনে ভূমির মালিক ও সেবা গ্রহীতাদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা আরো বলেন,ভূমি সেবা এখন আর আগের মতো জটিল বা সময়সাপেক্ষ বিষয় নয়।বর্তমান সরকারের ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ভূমি সেবাকে সম্পূর্ণ আধুনিকায়ন করা হয়েছে। এখন ঘরে বসেই নাগরিকরা ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবে।

সহকারী কমিশনার (ভূমি)সজীব তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মেজবাহ উদ্দিন,কৃষি-কর্মকর্তা জোনায়েদ কবির খাঁন,উপজেলা সাব-রেজিস্টার কার্তিক জোয়ারদ্দার,উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট আখতার হোসাইন,সাধারন সম্পাদক ওমর ফারুক চৌধুরী,দৈনিক সমাজকন্ঠের সম্পাদক জসিক উদ্দিন চাষী,যুগান্তর ও রুপসী বাংলার সাংবাদিক হাজী দেলোয়ার হোসেন মজুমদার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ ভূমির মালিক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram