

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাফায়েত হোসেন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মো: আবদুল ছালাম। আরোও বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএম রাহসিন কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: রাশেদুল হক, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহীদুল ইসলাম প্রমুখ।

