

আশরাফুল ইসলাম, শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় ১০ পিস ইয়াবাসহ মিলন হোসেন (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলা ধান্যতাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মিলন হোসেন ওই গ্রামের করিমের ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানাধীন ধান্যতাড়া এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭ মে সকালে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন ধান্যতাড়া গ্রামস্থ জনৈক মিলন হোসেনের বাড়ীর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করা হয়।
শার্শা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মারুফ হোসেন জানান, আটক আসামি বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

