

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সোমবার (১৩ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের নিমিত্তে খাল পুনঃখননের উদ্বোধন করা হয়েছে। উপজেলার রাইগাঁ ইউনিয়নের নারায়নপুর ব্রীজ হইতে কুড়াইল গ্রামের শেষ মাথা পর্যন্ত এ খাল খননের উদ্বোধন করেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা।
উদ্বোধনী অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ গোলাম রব্বানী, উপজেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আমজাদ হোসেন, উপজেলা বিএনপির ত্রান বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, রাইগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর রহমান, উপজেলা কৃষক দলের সহ সভাপতি মোঃ ছানোয়ার হোসেন মানিক প্রমুখ।

