ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩২
logo
প্রকাশিত : এপ্রিল ৩, ২০২৬

মানিকগঞ্জের শিবালয়ে বালু মহালের ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা বালু মহালের ম্যানেজার মিরাজ হোসেনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আলোকদিয়া চরে এ ঘটনা ঘটে।নিহত মিরাজ হোসেন পাবনা সদর উপজেলা-এর দাপুনিয়া গ্রামের বাসিন্দা।

বালু মহালের ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স ইফতেয়ার এনটারপ্রাইজ-এর স্বত্বাধিকারী কাওসার আলম জানান, শুক্রবার বিকেলে বালুমহালের ড্রেজারে বসে হিসাব করছিলেন মিরাজ। এ সময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত স্পিডবোটে করে ঘটনাস্থলে এসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তাদের ছোড়া একটি গুলি মিরাজের শরীরে লাগে। পরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

কাওসার আলম আরো জানান, সরকারি ইজারা নিয়ে তিনি বালু মহালটি পরিচালনা করছিলেন। গত ১ মার্চ বিকেল ৫টার দিকে অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তিনি শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ ব্যাপারে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনির হোসেন জানান, বালু ব্যবসার জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram