ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:০৪
logo
প্রকাশিত : মার্চ ১২, ২০২৬

খানসামায় ৩৯ হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে উপজেলার ৩৯ হাজার ৩৩৬ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে পরিবারপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ঈদ আনন্দকে কিছুটা স্বস্তিদায়ক করে তুলতেই এ সহায়তা প্রদান করা হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে ভিজিএফ কার্ডের সাহায্যে উপকারভোগীদের হাতে এসব চাল পৌঁছে দেওয়া হচ্ছে। গত ১০ মার্চ থেকে শুরু হওয়া এই বিতরণ কার্যক্রম ১৫ মার্চের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ঈদুল ফিতরের আগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ। উপকারভোগীরা জানান, এই খাদ্য সহায়তা তাদের ঈদ উদযাপনকে সহজ ও আনন্দময় করে তুলেছে। এজন্য তারা প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ইতোমধ্যে ভিজিএফ কার্ডধারী উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের এই উদ্যোগ দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। সুষ্ঠু ও স্বচ্ছভাবে কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram