ঢাকা
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:২৫
logo
প্রকাশিত : মার্চ ৮, ২০২৬

যশোরে অবৈধভাবে মবিল বোতলজাত করায় এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

শহিদ জয়, যশোর: যশোর সদর উপজেলার মান্দারতলা বাজারে অবৈধভাবে মবিল বোতলজাত ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সদস্যরা।

রোববার (৮ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত সদর মান্দারতলা বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

অভিযানকালে দেখা যায়, মান্দারতলা বাজারের মেসার্স এস এম লুভ নামের প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত মবিল তৈরি করছে। প্রতিষ্ঠানটি এইচডি-৫০, ২০ডব্লিউ-৪০ ও ২০ডব্লিউ-৫০ নামের মবিল ম্যানুয়ালভাবে বোতলজাত করে বাজারজাত করছিল। এছাড়া তাদের মবিল পরীক্ষার জন্য কোনো ল্যাব সুবিধাও নেই বলে জানা যায়।

এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার দায়ে ৪৫ ধারায় আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে প্রতিষ্ঠানটিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা।

অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তা, ক্যাব (কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) যশোরের সদস্য এবং র‍্যাব-৬ এর একটি দল উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram