ঢাকা
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:২৫
logo
প্রকাশিত : মার্চ ৮, ২০২৬

কালীগঞ্জে স্বতন্ত্র প্রাথীর ইফতার মাহফিলে ১৪৪ ধারা জারি

এস আই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ইফতার মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা অতিরিক্ত ম্যাজেষ্ট্রেট সবির কুমার স্বাক্ষরিত এক চিঠিতে এ ১৪৪ ধারা জারির বিষয়টি জানানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহ-৪ আাসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করা সাইফুল ইসলাম ফিরোজ এ ইফতার মাহফিলের আয়োজন করেন। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। দলের আদেশ অমান্য করে দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়।

সাইফুল ইসলাম ফিরোজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলতা ও প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। প্রস্তুতি হিসাবে কালীগঞ্জ নলডাঙ্গা স্ট্যান্ডের পাশে ফাকা স্থানে বিশাল প্যান্ডেল ও মঞ্চ তৈরি সম্পন্ন করেন। রোববার দুপুর থেকে হাফেজরা কোরআন তেলওয়াত শুরু করে।

এদিকে উপজেলা কৃষক দলের পক্ষ থেকে একই স্থানে ইফতার মাহফিলের ঘোষণা দেন। ফলে দুই পক্ষের একই স্থানে অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। ফলে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। এদিকে ফিরোজের মাহফিলে হামলা হতে পারে আশঙ্কায় পুলিশ এসে তাদের অনুষ্ঠান বন্ধ করার জন্য নির্দেশ দেন। দুপুরের পর থেকে ১৪৪ ধারা জারির বিষয়টি স্থানীয়দের অবগত করতে শহরে মাইকিং করা হয়।

সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আমি শহীদ জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা সৈনিক। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করি। আমি তারেক রহমানের সফলতা ও থালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কর্মসূচীর আয়োজন করেছিলাম। এখন আপনাদের মাধ্যমে শুনছি ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন শৃঙ্খলা রক্ষায় মাহফিল না করে অনত্রে করার ব্যবস্থা নিয়েছি।
কালীগঞ্জ উপজেলা নির্বার্হী অফিসার রেজওয়ানা নাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জনসাধারনের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রশাসন থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram