ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:১১
logo
প্রকাশিত : মার্চ ২, ২০২৬

বাবুগঞ্জে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারে মহানগর জামায়াতের সহায়তা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

সোমবার (২ মার্চ) সকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে সার্বিক খোঁজখবর নেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের শিলন্দিয়া গ্রামে কয়েলের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি পরিবারের বসতঘর, রান্নাঘর ও গবাদিপশুর ঘর সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই মারা যায় ৩টি গরু ও অন্তত ২১টি ছাগল। স্থানীয়দের ভাষ্যমতে, এ ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের পরদিন সোমবার সকালে জামায়াত নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির সার্বিক খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ রফিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান হিমুসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, অগ্নিকাণ্ডে একটি পরিবার এক রাতেই নিঃস্ব হয়ে গেছে, যা অত্যন্ত বেদনাদায়ক। জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে থাকে। এই পরিবারটির পাশে আমরা আছি এবং আগামীতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

এর আগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা ঘটনাস্থল পরিদর্শন করেন। সে সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা, খাদ্যশস্য ও কম্বল বিতরণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram