ঢাকা
logo
প্রকাশিত : February 27, 2026

ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ওসি হলেন কসবা থানার নাজনীন সুলতানা

লোকমান হোসেন পলা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানুয়ারি ২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ব্রসহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নিকট থেকে তিনি সম্মাননা সনদ গ্রহণ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদক উদ্ধার এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়।

এছাড়া কসবা থানায় কর্মরত এসআই মো. ফারুক হোসেন জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এবং এএসআই আছহাব উদ্দীন জেলার শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন। তাদের এ সাফল্যে কসবা থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস বিষয়টি নিশ্চিত করে জানান, টিম কসবা থানার পক্ষ থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় নাজনীন সুলতানাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। একই সঙ্গে এসআই মো. ফারুক হোসেন ও এএসআই আছহাব উদ্দীনকে নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাচ্ছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram