ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২৬

দিনাজপুরের কাহারোলে খাল খনন ও নদী সংরক্ষণ কাজ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে খাল খনন ও নদী সংরক্ষণ কাজ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ঢাকা থেকে সরাসরি এসে কাহারোল উপজেলার রামচন্দ্র পুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীর তীরে বলরামপুর সরকার পাড়া সংলগ্ন খাল খনন ও নদী সংরক্ষণ কাজ পরিদর্শন করেন।

জানা যায়, বর্তমান বিএনপি সরকারের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে কাহারোল উপজেলা দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদী সংলগ্ন বলরামপুর গ্রামে ২২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ১২ কিলোমিটার খাল খনন, ৩৯৫ মিটার নদী সংরক্ষণ কাজ, রাস্তায় দুটি কালভার্ট ও একটি ছয় নোস রেগুলেটর নির্মাণ করা হবে।

খাল খনন প্রকল্প পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এর সাথে উপস্থিত ছিলেন দিনাজপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেক, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা, জেলা বিএনপির সদস্য মোঃ আবুল হোসেন রাজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ওলিউর রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram