ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:১৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২৬

শপথের পর ফকিরহাটে নতুন এমপি’র তিন কর্মসূচি

মো: সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট-১ আসনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান শপথ গ্রহণের পর প্রথমবার ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ডে রোগীদের সাথে কথা বলেন। এসময় তিনি রোগীদের খোঁজ খবর নেন। পরিদর্শনকালে হাসপাতালের জনবল সংকট, পয়ঃনিস্কাশন সমস্যা, প্যাথলজি ও অন্যান্য সমস্যাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান সাগর, মেডিকেল অফিসার- মা, শিশু ও পরিবার পরিকল্পনা ডা. মো. শাহরিয়ার শামীম, আরএমও ডা. তানভীর মাহমুদ অনীক, মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমানসহ সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টায় এমপি অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান ফকিরহাট উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এসময় সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, উপজেলা প্রকৌশলী মো: আজিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারী শেখ আবুল আলা মাসুম, অধ্যাপক মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মাদক ও আইনশৃঙ্খলা বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোজ-খবর নেন।

এদিন সকাল ১০টায় ফকিরহাট বাজারে পরিচ্ছন্নতা অভিযানে কর্মীদের সাথে নিজে ঝাড়ু হাতে অংশগ্রহণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram