ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৫০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৬

বরিশাল আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার: উত্তাল আদালত চত্বর

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস. এম. সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের এজলাসে হট্টগোল ও বিচারকের সাথে অশোভন আচরণের অভিযোগে তাকে আটক করা হয় বলে জানা গেছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে বরিশাল আদালত চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ আইনজীবীরা বিক্ষোভে ফেটে পড়েন।

সূত্রমতে, আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুসের জামিন মঞ্জুর করার প্রতিবাদে গত সোমবার থেকেই আদালত পাড়ায় উত্তেজনা বিরাজ করছিল।

মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনের নেতৃত্বে একদল আইনজীবী অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশ করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আইনজীবীরা সেখানে চিৎকার-চেঁচামেচি করেন এবং এজলাসের বেঞ্চ ধাক্কাধাক্কি করেন।

বিক্ষুব্ধ আইনজীবীদের দাবি, হত্যা ও বিস্ফোরক মামলার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের নিম্ন আদালত থেকে ‘রহস্যজনক’ ভাবে জামিন দেওয়া হচ্ছে। তারা বিচারক এস এম শরীয়তউল্লাহর অপসারণ দাবি করে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের ঘোষণা দেন।

সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে আজ বুধবার সকাল থেকেই বরিশাল আদালত চত্বরে বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। আইনজীবীরা এই গ্রেফতারকে ‘হয়রানিমূলক’ আখ্যা দিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন। আদালত বর্জনের কারণে দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের কার্যক্রমে বাধা প্রদান এবং সিসিটিভি ফুটেজে বিশৃঙ্খলা সৃষ্টির প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram