ঢাকা
logo
প্রকাশিত : February 23, 2026

ছয় মাসে জয়ন্তিয়া ঘাটের ব্রিজ ও হাসপাতালগুলোতে ডা. আসবে: আখতারুজ্জামান মিয়া

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া বলেছেন, অক্টোবর মাসের ১০ তারিখ থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত প্রায় ১৫০ দিন ধরে মাঠে ছিলাম। তারপরেও সবার কাছে পৌঁছানো সম্ভব হয়নি।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের সাফল্য কামনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এখন এমপি নির্বাচিত হওয়ার পরে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি দপ্তর ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান—তাদের সকলের চাহিদা আমাদের প্রতিষ্ঠানে আসতে হবে। প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড আজকে আমাদেরকে ঘিরেই আবর্তিত হচ্ছে। যার জন্য এখন আগের মতো করে সময় দিতে পারবো না। কেননা ১৫০ দিন আগে অন্য কোনো চিন্তা ছিল না, শুধুমাত্র আপনাদের কাছেই যাওয়ার কাজ ছিল।

সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া বলেন, এখন তো আপনাদের কিছু চাওয়া-পাওয়া রয়েছে। কেউ রাস্তা চায়, কেউ ব্রিজ চায়, বিভিন্ন প্রকার উন্নয়ন চায়। ইতোমধ্যেই সংসদ থেকে ৭১ বিধির প্রশ্ন-উত্তর পর্বের কাগজপত্র আমাদের কাছে এসেছে। আমি গতবারের মতো খানসামায় আত্রাই নদীর বীর চেয়েছিলাম। এইবার হয়তো পুরো ব্রিজ চাইছি না। এবার জয়ন্তিয়া ঘাটের যে ব্রিজটি রয়েছে, সেটি যেন ছয় মাসের মধ্যে কমপ্লিট করে দেয় মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী।

তিনি আরো বলেন, আমার প্রিয় শিক্ষক, প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর—আমার প্রথম প্রস্তাব থাকবে, আমাদের জয়ন্তিয়া ঘাটের ব্রিজটি ছয় মাসের মধ্যে সম্পন্ন করার। এবং খানসামা হাসপাতালের বিষয়েও আলোচনা হয়েছে। হাসপাতালের কাজ অনেকটাই এগিয়েছে। ঢাকায় গিয়ে মহাপরিচালক ও মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করে এখানে আমাদের ডাক্তার আনার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। ছয় মাসের মধ্যেই ডাক্তার আসবে।

আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিলের এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন, আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটন, বিএনপি নেতা সাঈদ আহম্মেদ সেলিম বুলবুল, খামারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ওবায়দুর রহমান, শরিফুল ইসলাম প্রধানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram