ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৩, ২০২৬

যার হক তাকে সম্মানের সাথে বুঝিয়ে দেওয়া হবে: এমপি আব্দুল আলীম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: ‘ভিজিডি, ভিজিএফ, পানির ট্যাঙ্কি হতদরিদ্রদের মাঝে আগে বিতরণ করতে হবে। যার হক তাকে সম্মানের সাথে বুঝিয়ে দিতে হবে। উন্নয়নমূলক কাজের বরাদ্দের শতভাগ বাস্তবায়ন করা হবে। কোন অনিয়ম, দুর্নীতি চলবেনা’। কথাগুলো বলেছেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

সংসদ সদস্য আব্দুল আলীম আরও বলেন, মোরেলগঞ্জ-শরণখোলায় আইন-শৃঙ্খলার উন্নতি ও মাদক নির্মুলের জন্য শীঘ্রই কমিউনিটি পুলিশিং চালু করা হবে। ন্যায় প্রতিষ্ঠার জন্য সমাজের সচেতন মহলকে এসব কাজে যুক্ত করা হবে। মৎস্য ঘেরের বিষয়ে তিনি বলেন, জমি যার ঘেরও তার। বহিরাগতরা এখানে ঘের করবে, আর জমির মালিকেরা পথে পথে ঘুরবে এটা হবেনা।

আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, জামায়াতে ইসলামী ও বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও গণমাধ্যম কর্মীরা উপস্তিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram