ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:১৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০২৬

নাগরিক অধিকার ফোরাম কুমিল্লার আত্মপ্রকাশ : সভাপতি ডা. লতিফ ও সম্পাদক এমরান

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: ন্যায়, সাম্য ও মানবাধিকার, নাগরিক ফোরামের অঙ্গীকার এই স্লোগানকে ধারণ করে নাগরিকদের মৌলিক অধিকার ও মানবাধিকার রক্ষা ও প্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকা পালন করার লক্ষে গতকাল কুমিল্লায় আত্মপ্রকাশ ঘটে নাগরিক অধিকার ফোরাম, কুমিল্লা-বাংলাদেশের।

এ উপলক্ষে আয়োজিত এক সভায় বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক আবদুল লতিফকে সভাপতি ও দৈনিক কুমিল্লার জমিন এর সম্পাদক শাহাজাদা এমরানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ২০২৬-২০২৮ এর কার্যকরি কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ সভাপতি অধ্যক্ষ শরিফুল ইসলাম, সহ সভাপতি অধ্যক্ষ মো. আবদুল হান্নান, যুগ্ম সম্পাদক অধ্যাপক রাহুল তারণ পিন্টু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, অর্থ সম্পাদক কবি নার্গিস আরা খানম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সৈয়দ আহমেদ লাভলু। নির্বাহী সদস্যগণ হলেন, কাজী ফখরুল আলম, মীর মোহাম্মদ সোহেল ও কবি রোখসানা মনি।

৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ হলেন, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, বিশিষ্ট সংগঠক জামিল আহমেদ খন্দকার, অধ্যক্ষ সফিকুর রহমান, সাংবাদিক আবুল হাসানাত বাবুল ও ডা. গোলাম শাহজাহান।

এই কমিটি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল। সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিকিৎসক আরিফ মোর্শেদ খান, সুমনা আক্তার স্মৃতি, মো.সাফায়েত উল্লাহ প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram