ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০২৬

মোরেলগঞ্জে স্কুল শিক্ষিকার বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুল শিক্ষিকার বসতবাড়ি গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে চিংড়াখালী ইউনিয়নের দক্ষিণ চিংড়াখালী গ্রামে। কচুয়া ফায়ার সার্ভিস ওই রাতেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পূর্বে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানান।

ক্ষতিগ্রস্ত আব্দুল খালেক হাওলাদার ও তার স্ত্রী স্কুল শিক্ষিকা মোসা. রুলিয়া আক্তার জানান, দক্ষিণ চিংড়াখালী গ্রামে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আমাদের বসতবাড়িতে দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে ওই গৃহে থাকা বিভিন্ন মামামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়। স্থায়ীয় লোকজন আগুন জ্বলতে দেখে জড়ো হয়ে পানি দিয়ে নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে কচুয়া ফায়ার সার্ভিসের টিমকে খবর দেয় তারা ঘটনাস্থলে আসার পূর্বেই সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। তবে, ওই রাতে স্কুল শিক্ষিকা ও তার পরিবারের লোকজন কেউ বাড়িতে ছিলেন না।

শুক্রবার বেলা ১২ টায় এ ঘটনায় মোরেলগঞ্জ-শরণখোলা বিএনপির প্রার্থী সোমনাথ দে, জেলা বিএনপি নেতা আব্দুল মজিদ জব্বার, বিএনপি নেতা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আব্দুস ছোবাহান, সাধারণ সম্পাদক মামুন খান, বিএনপি নেতা রফিক মোল্লাসহ বিভিন্ন নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ সময় বিএনপি নেতা সোমনাথ দে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাসে বিএনপির নেতৃবৃন্দ থাকবে। এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে প্রশাসনের টহল বাড়ানোর একই সাথে ঘটনার সঠিক তদন্তপূর্বক অপরাধের সাথে জড়িতদের বিচারের দাবি জানান প্রশাসনের প্রতি।

ঘটনায় স্থানীয় বিএনপি নেতা কবির শিকদার, তোহিদুল ইসলাম, ক্ষতিগ্রস্তের মেয়ে সাবিনা সুলতানাসহ একাধিক ক্ষোভ প্রকাশ করে বলেন, শত্রুতা, মামলা মকদ্দমা থাকতেই পারে এ জন্য একটি বসতবাড়ি এভাবে পুড়িয়ে পথে বসাবে পরিবারকে, এ কেমন শত্রুতা। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।

এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানা ওসি মাহমুদুর রহমান বলেন, স্কুল শিক্ষিকার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram