ঢাকা
logo
প্রকাশিত : February 20, 2026

নবীনগরের পৌর এলাকায় নদী ভরাট করে বালুর ব্যবসা

মোঃ আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জল্লায় বুড়ি নদীর তীর ভেকু দিয়ে কেটে বাঁধ নির্মাণ করে নদীর জায়গা দখল করে বালুর ব্যবসা প্রস্তুতি চলছে। নবীনগরের পৌর এলাকার জল্লা-কনিকারা সেতুর নিচে সড়ক ঘেঁষে এই অবৈধ কর্মকান্ড পরিচালিত হচ্ছে।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, বুড়ি নদী শুকনো থাকায় তীর থেকে নদীর গভীরে ভেকু দিয়ে মাটির বাঁধ তৈরি করা হয়েছে। স্থানীয়রা জানায়, কিছু দিন যাবত এলাকার একটি সঙ্ঘবদ্ধ চক্র প্রভাবশালীদের ছত্রছায়ায় নদী ভরাট করে এখানে বালু ব্যবসার উদ্যোগ নিয়েছে। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, নদীর জায়গা দখল করা আইনত দন্ডনীয় অপরাধ।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, "খোঁজ খবর নিয়ে দেখছি, নদী দখলের অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

নদী ও প্রকৃতি সুরক্ষা সংগঠনের সভাপতি শামিম আহামেদ জানান, "বুড়ি নদী এমনিতেই ভরাট হয়ে যাচ্ছে। খোঁজখবর নিয়ে নিচ্ছি, নদী দখলের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবী জানান তিনি।"

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram