ঢাকা
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাসলিমা (৩৫) নামের এক সন্তানের জননীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

তাসলিমা উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনরা ওই গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় সাপলেজা ইসলামী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram