ঢাকা
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ডিআইজি'র বার্ষিক পরিদর্শন: শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মাননা পেলেন ওসি রফিকুল ইসলাম

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি বুধবার (১৮ ফেব্রুয়ারি) বরিশাল জেলা বার্ষিক পরিদর্শন করেন। পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে তিনি প্রথমে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পরিদর্শন শেষে জেলা পুলিশ লাইন্সের গ্রাটিটিউট হলে বরিশাল জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় যোগদান করেন ডিআইজি। সভায় উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব মনোযোগ সহকারে শোনেন তিনি এবং সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

উক্ত বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার। সভায় জেলা পুলিশের সার্বিক কার্যক্রম, সদস্যদের কল্যাণ এবং পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়। ডিআইজি তার বক্তব্যে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিং জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় জানুয়ারি/২০২৬ মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ জেলা শ্রেষ্ঠ অফিসারদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন ডিআইজি। এর মধ্যে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মাননা লাভ করেন। তার হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

পরবর্তীতে ডিআইজি পুলিশ অফিস, বরিশালের কনফারেন্স রুমে জেলার সকল ইউনিট ইনচার্জদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram