ঢাকা
logo
প্রকাশিত : February 17, 2026

পীরগঞ্জে স্ত্রীর মুখমণ্ডলে ফুটন্ত গরম পানি নিক্ষেপ পাষন্ড স্বামীর

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক গৃহবধু'র মুখমণ্ডলে গরম পানি নিক্ষেপ করেছে এক পাষন্ড স্বামী। মঙ্গলবার সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামে'র সলেমান আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।

এলাবাসী জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল, বিবাদের এক পর্যায়ে স্বামী সলেমান আলী তার স্ত্রী নার্গিস বেগম (২৫) এর মুখমন্ডলে ফুটন্ত গরম পানি নিক্ষেপ করে। এতে সে সাথে গুরুতর আহত ও মুখমন্ডলে ফসকা পরে নার্গিসের চেহেরা বিকৃত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির করেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে।

হাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল আবেদিন জানায়, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে, ওই মহিলা চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram