ঢাকা
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৬

কক্সবাজারে বিপুল অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলা এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, দুটি রাইফেল ম্যাগাজিন, একটি বিদেশি পিস্তল, একটি পিস্তল ম্যাগাজিন, একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড পিস্তলের গুলি, দুটি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, ৮৯ রাউন্ড রাইফেলের গুলি, দুটি দেশীয় অস্ত্র এবং দুটি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কথিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি ‘জুলু ডাকাত’ ওরফে জুলু প্রকাশের ছেলে আমিন, তাঁর দেহরক্ষী জানে আলম এবং তাঁদের সহযোগী আরও একজন। তৃতীয় ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে উখিয়া ও আশপাশের এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি এবং অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে আসছিলেন।

সেনাবাহিনী জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাঁদের উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram