ঢাকা
logo
প্রকাশিত : February 7, 2026

শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে ভোগান্তি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ও ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত কয়েকদিন ধরেই এই এলাকায় তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

আজ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় এখানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তবে বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মেলায় দিনের বেলা শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হয়।

তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু এবং বৃদ্ধরা। সন্ধ্যার পর থেকে হাড়কাঁপানো শীতের কারণে মানুষ ঘরের বাইরে বের হতে হিমশিম খাচ্ছেন।

তীব্র শীত উপেক্ষা করেই চা বাগানগুলোতে ভোরে কাজে যোগ দিতে দেখা গেছে চা শ্রমিকদের। তবে হাওর এলাকায় চিত্রটি ভিন্ন; কুয়াশা ও কনকনে ঠাণ্ডার কারণে কৃষকরা ভোরে মাঠে নামলেও কাজের গতি অনেকটা কমে গেছন্ডা

শীতের প্রকোপ বাড়লেও সহায় সম্বলহীন মানুষের মধ্যে হাহাকার দেখা দিয়েছে গরম কাপড়ের। চা শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে জানান, বিগত বছরগুলোর তুলনায় এ বছর সরকার বা বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের পরিমাণ খুবই সামান্য।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram