ঢাকা
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৩৫
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৬, ২০২৬

সাতকানিয়ায় যৌথ অভিযানে ৩ হাজার ইয়াবাসহ কামাল গ্রেপ্তার

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে সাতকানিয়া থানা পুলিশের যৌথ অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কামাল প্রকাশ পিচ্ছি কামাল (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা মাইজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ কামালকে আটক করা হয়।

গ্রেপ্তার কামাল লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram